শামসুর রাহমানের ‘রৌদ্র করোটিতে’: ‘প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে’ (১৯৬০), ‘রৌদ্র করোটিতে’ (১৯৬৩), ‘বিধ্বস্ত নীলিমা’ (১৯৬৭) এবং ‘নিরালোকে দিব্যরথ’ (১৯৬৮) শামসুর রাহমানের প্রথম পর্যায়ের চারটি কাব্যগ্রন্থ। কোনো কোনো সমালোচক এই চারটি কাব্যগ্রন্থকেই বলেছেন তার শ্রেষ্ঠ রচনা। চারটি কাব্যেরই প্রধান বিষয় মৃত্যু, ধস ও অন্ধকার। কবিতাগুলোর রচনাকাল ১৯৫৬ থেকে ১৯৬৬ সালের মধ্যে, ঘোর সামরিক শাসনের